চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

রাঙ্গামটিতে  করোনায় আক্রান্তের হার শতকরা ১৮ ভাগ  

রাঙ্গামটিতে  করোনায় আক্রান্তের হার শতকরা ১৮ ভাগ  

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:৪৬ পিএম, ২০২১-০১-১৮

রাঙ্গামটিতে  করোনায় আক্রান্তের হার শতকরা ১৮ ভাগ  

বিহারী চাকমা : রাঙ্গামাটিতে করোনায় আক্রান্তের হার সবচেয়ে বেশি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। দেশের অন্যান্য অঞ্চলে আক্রান্তের হার শতকরা ৫% হলেও রাঙ্গামাটি তা ১৮% বলে জানিয়েছেন তিনি। সোমবার রাঙ্গামাটি জেলা পরিষদের মসিক সভায় তিনি এ তথ্য জানান।  সভায় তিনি বলেন, রাঙ্গামাটিতে সর্বশেষ (১৭ জানুয়ারি পর্যন্ত) করোনা পজিটিভ আছেন ১২০৮জন। ইতোমধ্যে ১১২৫জন সুস্থ হয়েছেন। মোট মৃত্যু ১৬জন। আক্রান্তের হার ১৮.৯৭%, সুস্থতার হার ৯৩.১৩% এবং মৃত্যুর হার ১.৩২%। রাঙ্গামাটি পিসিআর ল্যাবে রোগী পরীক্ষা করা হয়েছে ৬৩৬৮টি। 

তিনি বলেন, দেশের অন্যান্য অঞ্চলে যেখানে শতকরা ৫% সেখানে রাঙ্গামাটিতে ১৮%। সেদিক থেকে বিবেচনা করলে রাঙ্গামাটিতে সংক্রমণের হার যথেষ্ট বেশি। বিভিন্ন উপজেলায় সংক্রমণের হার কম হলেও রাঙ্গামাটি সদরে বেশি।  শীতকালে পর্যটন মৌসুম হওয়ায় পর্যটকদের আসা-যাওয়া, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং অন্যান্য কারণে সংক্রমণের হার বেশি। সেক্ষেত্রে টিকার জন্য অপেক্ষা না করে ব্যক্তিগতভাবে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি । 

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলামের সঞ্চালনায় মাসিক সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। 
পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর,বাদল চন্দ্র দে, প্রিয় নন্দ চাকমা, ঝর্ণা খীসা আব্দুর রহিম, প্রবর্তক চাকমা, অংসুই ছাইন চৌধুরী, আসমা বেগম, বিপুল ত্রিপুরা, দিপ্তীময় তালুকদার, নিউচিং মারমা, ইলিপন চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, সবির কুমার চাকমা,পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বেগম সাহান ওয়াজ, হর্টিকালচার সেন্টার বনরুপা উপপরিচালক ড. মোঃ আব্দুল জব্বার, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্ত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃঞ্চ প্রসাদ মল্লিক, সমাজসেবার উপপরিচালক মোঃ ওমর ফারুক, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, মৎস্য প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল্লা আল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, উদ্যানতত্ত্ব¡বিদ নানিয়াচর আল মামুন, হার্টকালচার সেন্টার লংগুদু উদ্যানতত্ত্ববিদ মোঃ মহিউদ্দীন, হর্টিকালচার সেন্টার কাপ্তাই উদ্যান তত্ত্ববিদ মোঃ জামাল হোসেন, হর্টিকালচার সেন্টার বালুখালী উপ-সহঃউদ্যান কর্মকর্তা পুষ্প রঞ্জন চাকমা, জেলা সরকারী গণ গ্রন্থাগার সহকারী লাইব্রেরিয়ান সুনীলময় চাকমা, জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা, আর পিটিআই অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান সরদার, জেলা সমবায় অফিসার ইউসুফ হাসান চৌধুরী, তুলা উন্নয়ন বোর্ডের সিইউও মোঃ গিয়াস উদ্দীন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ মাহফুজ হোসেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, ক্ষুদ্র নৃগোষ্ঠি সাংস্কৃতিক ইনষ্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রনেল চাকমা, জেলা পিগ ফার্ম সহকারী পরিচালক ডাঃ মোঃ আজিজুর রহমান, সরকারী হাস-মুরগী খামারের ব্যবস্থাপক কুসুম চাকমা, বিএডিসি(বীজ)সহকারী পরিচালক মোঃ লুৎফর রহমান, হর্টিকালচার সেন্টার আসামবস্তি উপসহকারী উদ্যান কর্মকর্তা মোঃ কামাল হোসেন, নার্সিং ইনিষ্টিটিউট নার্সিং ইন্সট্রাক্টর ৃকৃঞ্চা চাকমা, শিল্প সহায়ক কেন্দ্রের সহকারী মহাব্যবস্থাপক মোঃ মুনতাসীর মামুন, বিসিক প্রকল্পের এজিএম মোঃ ইদ্রিস হোসাইন, পর্যটন হলিডে কমপ্লেক্স এর ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়–য়া, আঞ্চলিক হাস প্রজনন প্রকল্পের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আবু তাহের, বিএডিসি(সেচ) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাহেদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। 

পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বেগম সাহানওয়াজ বলেন, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন সেবা কার্যক্রম চালু ছিল। রাঙ্গামাটিতে বর্তমানে এক লক্ষের উপর সক্ষম দম্পতি আছে। জেলায় সর্বমোট পদ্ধতি গ্রহণকারী ৮২৭২৮ জন এবং পদ্ধতি গ্রহণের হার ৮১.৮৪ শতাংশ।

সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমাজসেবা থেকে প্রদত্ত সকল ভাতা গ্রহীতাদের বিকাশ একাউন্টের মাধ্যমে প্রদান করা হচ্ছে। এছাড়া, সভায় হস্তান্তরিত বিভাগের অন্যান্য কর্মকর্তারা তাদের বিভাগের স্ব স্ব কার্যক্রম উপস্থাপন করেন।

সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, সকলে মিলে এ জেলার উন্নয়নে কাজ করার জন্য প্রতি মাসে সকল বিভাগকে নিয়ে এখানে বসা। বাংলাদেশের অন্যান্য জেলার চাইতে তিন পার্বত্য জেলা বিভিন্ন দিক দিয়ে ব্যতিক্রম। এখানে অনেকগুলো বিভাগ হস্তান্তরিত হয়েছে যাদের মাধ্যমে আমরা এ জেলার উন্নয়নে কাজ করতে পারি। হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা কর্মচারিরা আমাদেরই কর্মকর্তা-কর্মচারি। খোলামনে এবং মানুষের কল্যাণে কাজ করলে পরিষদ সার্বিকভাবে সহযোগিতা করবে। আমরা নতুন কিছু অর্জন করতে চাই। এক্ষেত্রে সকলের আন্তরিকতা ছাড়া তা অর্জন করা সম্ভব নয়। 
সকল হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানদেরকে বিভিন্ন উপজেলা থেকে প্রকল্প নেওয়ার সময় উপজেলাওয়ারী দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে আলোচনাক্রমে পরিষদের অনুমোদন নিয়ে প্রকল্প নেওয়ার পরামর্শ দেন তিনি। ##

রিটেলেড নিউজ

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত


মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত


জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত


রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত


গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত


কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

জিএসএসনিউজ ডেস্ক : :  নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর